×

পাকিস্তান

পাকিস্তানে থানার সামনে আত্মঘাতী হামলা, নিহত ১৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৪৫ এএম

পাকিস্তানে থানার সামনে আত্মঘাতী হামলা, নিহত ১৫

ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলার কাবাল থানার সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৩৪ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর।

রোববার (৩ আগস্ট) কাবাল থানার প্রধান ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে। জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) মুহাম্মদ ওমর জানান, আহতদের মধ্যে নয়জন বেসামরিক নাগরিক এবং ২৫ জনকে গুরুতর অবস্থায় সাইদু শরিফ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

মালাকান্দ অঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ ফিদা হুসাইন বলেন, এক আত্মঘাতী হামলাকারী থানায় প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত এক পুলিশ সদস্য তাকে বাধা দেন। পরে হামলাকারী থানার প্রধান ফটকের সামনেই বিস্ফোরণ ঘটায়। তিনি জানান, থানার আশপাশে পুলিশ লাইনস ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা থাকায় আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, বিস্ফোরণে পুলিশ সদস্যদের পাশাপাশি কয়েকজন সাধারণ মানুষও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি বিক্ষোভ কর্মসূচি চলছিল। তবে সেটি বিস্ফোরণস্থল থেকে নিরাপদ দূরত্বে থাকায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।

খাইবার পাখতুনখোয়ার রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমদ ফাইজী জানান, নিহতদের মরদেহ বিভিন্ন হাসপাতাল ও মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধারে ১৩টি অ্যাম্বুলেন্স এবং ৪৫ জনের বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরো পড়ুন : আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

সোয়াতজুড়ে জরুরি অবস্থা

হামলার পরপরই সোয়াত জেলার ডেপুটি কমিশনার পুরো জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেন। জেলা প্রশাসনের নির্দেশনায় সব সহকারী কমিশনার, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, রেসকিউ ১১২২, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সরকারি ও বেসরকারি সব হাসপাতালকে ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা চালু রাখতে বলা হয়েছে। চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, প্যারামেডিক এবং অ্যাম্বুলেন্সকর্মীদের কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি ওষুধ, রক্ত, অ্যাম্বুলেন্স এবং জরুরি চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে প্রশাসন।

আইনশৃঙ্খলা বাহিনীকে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, টহল বৃদ্ধি এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ জরুরি অবস্থা বহাল থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App