×

সাময়িকী

তবে, যা অলীক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০১৯, ০৭:০৯ পিএম

কখনও কি দেখা হয়েছিল, সংশয়, অত্যন্ত স্বাভাবিক, উত্তর যে জানা নেই, তাও ভেবেছি, সে বন্ধন বাতাসে, সমৃদ্ধ রোদের অঙ্গীকারে আকাশ সাগর ধরণির; জন্ম তার, কোন স্বপ্নলোকে পূর্ণিমায়, নক্ষত্র পাপড়িতে, জানা ছিল, পিপীলিকার পাখা মরিবার তরে, শূন্যকল্পনার পাখা নেই, সে তো পাখি নয়, ডানা তার ছাঁটা হয়ে গেছে বহুকাল, শতাব্দী ওপারে; তবু স্মৃতি, স্মৃতিকাতরতা, মধ্যরাতে জোনাকির লীলা সংগম উৎসব, এই ভবে, পুচ্ছছুট ফুলকি দাউ দাউ; আজ তবে, কার মুখোমুখি দহনের, বিরূপ মুক্তির; সে যে হীরাখ- গুঁড়ো গুঁড়ো মিশে রক্ত স্রোতে আগুনের ঢেউ তোলে সারাটা জনম; সংযোগের ভাষা ভুলে গেছি, কী করে যে বলি, এতকাল বেশ ছিলে দূর কল্পলোকে মরীচিকা, কেন ফিরে এলে পরিত্রাহী ঘ্রাণে মউ মউ ভেঙে নামে স্বপ্ন-দুঃস্বপ্নের অন্তরাল উপচে ফেল কোন কাল-অকালের ভেদরেখা, নিয়তির করাল অতিথি ছায়াপথে, অমরলোকের!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App