×

অন্যান্য

বাংলাদেশের নাম ও সংবিধান পরিবর্তনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই: জাসদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম

বাংলাদেশের নাম ও সংবিধান পরিবর্তনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই: জাসদ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের নাম ও সংবিধানের কোনো ধরনের পরিবর্তনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে এক বিবৃতিতে এ কথা বলে জাসদ।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের নাম ও সংবিধানের কোনো ধরনের পরিবর্তনের অপচেষ্টা চালালে দেশে রাজনৈতিক বিরোধ, বিভক্তি, বিভাজন, উত্তেজনা তীব্রতর হবে এবং দেশ দীর্ঘমেয়াদি গভীর রাজনৈতিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে নিপতিত হবে।

জাসদের বিবৃতিতে আরো বলা হয়েছে, চিহ্নিত ও আত্মস্বীকৃত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে তুষ্ট করতেই অন্তর্বর্তী সরকার দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মীমাংসিত ও ৩০ লাখ শহীদের রক্তে লেখা বাংলাদেশের নাম ও সংবিধান পরিবর্তনের অপপ্রয়াস চালাচ্ছে।

বিবৃতিতে মুক্তিযুদ্ধের মাধ্যমে মীমাংসিত বিষয়গুলোকে অমীমাংসিত করার অপপ্রয়াস রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসপাতাল নয়, যেন উত্তর কোরিয়ায় ছিলাম’

সোনম ওয়াংচুক ‘হাসপাতাল নয়, যেন উত্তর কোরিয়ায় ছিলাম’

বিশ্বকাপের চমক ভোজিনিয়া যোগ দিলেন নতুন ক্লাবে

বিশ্বকাপের চমক ভোজিনিয়া যোগ দিলেন নতুন ক্লাবে

চট্টগ্রামে নালায় মিলল দেড় হাজার অকেজো বুলেট

চট্টগ্রামে নালায় মিলল দেড় হাজার অকেজো বুলেট

বিশ্বকাপ ফাইনালকেই শেষ ম্যাচ ধরে নিয়েছিলেন মেসি: পারেদেস

বিশ্বকাপ ফাইনালকেই শেষ ম্যাচ ধরে নিয়েছিলেন মেসি: পারেদেস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App