×

রাজনীতি

ওলামা দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৮ পিএম

ওলামা দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

ছবি: সংগৃহীত

বিএনপির অন্যতম অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তী নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত ওলামা দল কেন্দ্রীয় কমিটির নামে কোন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে সম্প্রতি ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ নেছারুল হকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেন সংগঠনটির সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম।

আরো পড়ুন: জাপার ঢাকা মহানগর উত্তরের সম্মেলন ডাকলেন রওশনপন্থিরা

বিষয়টি নিয়ে নজরুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় দপ্তরের অনুমোদন ছাড়াই আহ্বায়ক একক ক্ষমতাবলে ওলামা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব পদে রদবদল করেছেন। তিনি দুজন যুগ্ম আহবায়ককে অব্যাহতি এবং ২২ জনকে যুগ্ম আহবায়ক মনোনীত করেছেন। একজনকে রেখে আরেকজনকে সদস্য সচিবের দায়িত্ব দেয়ায় বর্তমানে ওলামা দলে দুজন সদস্য সচিব। এ নিয়ে ওলামা দলের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App