×

রাজনীতি

ওবায়দুল কাদেরের বক্তব্য উদ্দেশ্যমূলক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ০৯:৩০ পিএম

ওবায়দুল কাদেরের বক্তব্য উদ্দেশ্যমূলক

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করে বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তলে তলে প্রভুদের খুশি করতে চাচ্ছেন। পহেলা বৈশাখ নিয়ে ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্য দূরভিসন্ধিমূলক ও উদ্দেশ্যমূলক।

রবিবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ উপলক্ষ্যে নয়াপল্টনে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন-জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে, সকালে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, বিএনপি বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না।

সরকার সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করছে মন্তব্য করে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে রিজভী জানতে চান, আপনি কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন? বিএনপি এক হাজার ইফতার পার্টি করতেই পারে। গরিব-দুঃখীদের নিয়ে ইফতার করেছে। কিন্তু ভারত থেকে নায়ক-নায়িকা নিয়ে এসে পার্টি করেন, ওখানে টাকা খরচ হয় না?

আরো পড়ুন: 'বিএনপি আ.লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয়'

রিজভী আরো মন্তব্য করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভাষা, সংস্কৃতি, স্বাধীনতার নিরাপত্তা নেই, সরকার সংস্কৃতিকে পরিবর্তনের চেষ্টা করছে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বিএনপি জড়িত উল্লেখ করে রিজভী বলেন, যারা গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়, তারা কেউ ভালো নেই।

এসময় আরো মন্তব্য করে বলেন, সব জায়গায় লুটপাটের ক্ষেত্র তৈরি হয়েছে। চালের দাম চড়া। চালের দাম কমানোর কথা বলে সরকার দাম আরো বাড়িয়েছে। সরকারের লোকজন সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে। সিন্ডিকেন্ডের কারণে ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়ছে। ব্যাংক একত্রিতকরণ করার নামে লুট হওয়া ব্যাংকগুলোকে আরো দেউলিয়া করার সুযোগ করে দিচ্ছে। ঋণখেলাপিরা সরকারের ঘনিষ্ঠ লোক। ঋণের পর ঋণ নেয়ার ব্যবস্থা করে দেয়া হচ্ছে তাদের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার ঈদে কেনাকাটা অনেক কম হয়েছে। সব মিলিয়ে ঈদ সাধারণ মানুষদের আনন্দ কান্নায় পরিণত হয়েছে।

সভায় আরো বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, তারিকুল আলম তেনজিং, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন, কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন আল মামুন ওমর ফারুক কায়সার এবং জাসাসের যুগ্ম আহবায়ক লিয়াকত আলী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App