×

রাজনীতি

মির্জা ফখরুল

গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৬:০৩ পিএম

গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করতে হবে

ছবি: ভোরের কাগজ

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দলীয় বিভাজন ভুলে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মতানৈক্য ভুলে সব জাতীয় বীরদের সম্মান জানানো উচিত।

সোমবার (১৩ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রনোর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই ব্যক্তিটি (রনো) সারাটি জীবন দেশের জন্য, সমাজ পরিবর্তনের জন্য, মানুষের মুক্তির জন্য, কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছেন। তার চলে যাওয়া নিঃসন্দেহে শূন্যতা সৃষ্টি করেছে। একজন মুক্তিযুদ্ধ, আন্দোলন সংগঠক হিসেবে বাংলাদেশকে যা দেখতে চেয়েছিলেন দুর্ভাগ্যজনকভাবে, সেই বাংলাদেশ তিনি দেখে যেতে পারেননি। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।                       

আরো পড়ুন: যুগপৎ সঙ্গীদের সঙ্গে আলাপ শুরু করেছে বিএনপি              

এ সময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন ও রনোর পরিবারের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিভাজন সৃষ্টি হয়েছে বাংলাদেশে। সেই বিভাজন থেকে সবাইকে বেরিয়ে আসা উচিত। বাংলাদশের মানুষের জন্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, মনিরুল হক চৌধুরী, চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন প্রমুখ।

প্রসঙ্গত, গত ১০ মে দিনগত রাত ২টার দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মৃত্যু হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) এই উপদেষ্টার। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৪২ সালের ৩১ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করা রনো ছিলেন সিপিবি উপদেষ্টা। মাঝখানে তিনি ওয়ার্কার্স পার্টির সঙ্গেও যুক্ত ছিলেন। তার পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে। তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একাধিক বই লিখে গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

নাহিদ ইসলাম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

রয়টার্সের প্রতিবেদন দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App