×

রাজনীতি

নিজেকে প্রভু দাবি করলেন পপি গাইডের জনক এমপি আব্দুল মজিদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৫:৪০ পিএম

নব্বইয়ের দশকে শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল ‘পপি গাইড’। সহজ সাবলীল ভাষায় লিখার কারণে শিক্ষার্থীদের প্রথম পছন্দ ছিল পাঠ্যবইয়ের সহায়ক এই গাইড বই। ব্যবসাও হয়েছে রমরমা। 

বহু বছর পর আবারও আলোচনায় এসেছে ওই গাইড বইটি। কারণটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে কুমিল্লা-২ হোমনা-মেঘনা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় লাভ করে আলোচনায় আসেন পপি গাইডের লেখক মো. আবদুল মজিদ। 

এবার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আবদুল মজিদ। ওই অনুষ্ঠানে তিনি নিজেকে জনগণের প্রভু দাবি করেন। যে বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে সমালোচনার ঝড় উঠেছে ওই এলাকাজুড়ে।

ভাইরাল হওয়া ওই বক্তব্যে এমপিকে বলতে শোনা গেছে, 'আপনারা হয়তো অনেকে আমাকে চিনে ফেলেছেন। আমি অধ্যক্ষ আব্দুল মজিদ। আপনাদের অভিভাবক, আপনাদের নেতা, আপনাদের প্রভু, আমি আপনাদের সংসদ সদস্য। এই সংসদ সদস্য আপনারাই আমাকে বানিয়েছেন। হেমনা-মেঘনার জনগণ বানিয়েছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App