×

রাজনীতি

জি এম কাদের

আ.লীগের অপকর্মের সঙ্গে জাতীয় পার্টি জড়িত নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০১:৩৭ পিএম

আ.লীগের অপকর্মের সঙ্গে জাতীয় পার্টি জড়িত নয়

জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাপা চেয়ারম্যান জি এম কাদের। ছবি: ভোরের কাগজ

‘আওয়ামী লীগের দোসর’ অপবাদ দিয়ে বড়সড় ষড়যন্ত্র চলছে জাতীয় পার্টির বিরুদ্ধে। আমরা আওয়ামী লীগের কোনো অপকর্মের সঙ্গে জড়িত ছিলাম না। এমনটা দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। শুক্রবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

জি এম কাদের বলেন, আমরা আমাদের রাজনীতি করেছি, আওয়ামী লীগ করেছে তাদের রাজনীতি। আমরা আওয়ামী লীগের অপকর্মের প্রতিবাদ করেছি। তাদের অপকর্মের দায় আমাদের নয়।

আরো পড়ুন: যে কারণে মন্ত্রিত্ব ছাড়তে চেয়েছিলেন জিএম কাদের

জাপা চেয়ারম্যান আরো বলেন, ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করে সবাই আওয়ামী লীগকে বৈধতা দিয়েছিলো। ২০১৪ ও ‘২৪-এর নির্বাচনে জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করে নির্বাচন করতে বাধ্য করেছিলো। নির্বাচনে অংশগ্রহণ করলেই কেন অপরাধ হবে? সাংবিধানিক অধিকার এটা। শেষ ৩টি নির্বাচন নিয়ে তথ্য ও ইতিহাস বিকৃত করা হয়েছে। বিএনপি-আওয়ামী লীগের হামলা, মামলা ও দলীয় বিভক্তির রাজনীতির শিকার জাতীয় পার্টি হয়েছে বলেও দাবি করেন জি এম কাদের।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিক্ষুব্ধ জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে একটি মশাল মিছিল নিয়ে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান। আন্দোলনকারীরা বলেন, আওয়ামী লীগের দোসর হিসেবে থাকার কারণে জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই। একপর্যায়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা অফিসের ভেতর থেকে বের হয়ে আসেন। তখন সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আন্দোলনকারী জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান। এরপর কার্যালয়টিতে আগুন দেন আন্দোলনকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App