×

রাজনীতি

জি এম কাদের

অন্তর্বর্তী সরকারের সময়েও জাতীয় পার্টিকে ধ্বংসের ষড়যন্ত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম

অন্তর্বর্তী সরকারের সময়েও জাতীয় পার্টিকে ধ্বংসের ষড়যন্ত্র

ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও তাদের বিরুদ্ধে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। তিনি অভিযোগ করেন যে, এই ষড়যন্ত্র ১৯৯০ সাল থেকে শুরু হয়েছে এবং এটি এখনো অব্যাহত আছে। আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তী সরকার আসার পর এই ষড়যন্ত্র শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবে তা হয়নি।

শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘আওয়ামী লীগের দোসর অপবাদ দিয়ে জাতীয় পার্টির বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে। আমরা বিগত সরকারের কোনো অপকর্মের সঙ্গে জড়িত ছিলাম না।’

তিনি বলেন, ‘আমাদের দেশে আমরা কী রাজনীতি শুরু করেছি! আমি রাজনীতি করবো আমার দল নিয়ে। আমার দল বিবেচনা করবে আমি কার সঙ্গে যাবো, কার সঙ্গে যাবো না। আমার দল বিবেচনা করবে নির্বাচন করবো, নাকি করবো না।’

ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতার মিছিলে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের হামলার জেরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার’ ব্যানারে মশাল মিছিল বের হয়। জাতীয় পার্টিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে দলটির কার্যালয় ঘেরাও করতে বিজয়নগর এলাকায় মিছিল নিয়ে যায় ছাত্র-জনতা। এ সময় জাতীয় পার্টির কার্যালয়ে থাকা নেতাকর্মীরা মিছিলে হামলা করেন। কার্যালয় থেকে মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহন মন্ত্রী

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহন মন্ত্রী

ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে : জামায়াত আমির

বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে : জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App