×

রাজনীতি

সামনে অনেক চ্যালেঞ্জ, সেগুলো মোকাবিলা করতে হবে: তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১০:৫৮ পিএম

সামনে অনেক চ্যালেঞ্জ, সেগুলো মোকাবিলা করতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে সরকার। এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে।

রোববার (১০ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

আগামী দিনে বিএনপির চ্যালেঞ্জের কথা তুলে ধরেন তারেক রহমান বলেন, শুধু নির্বাচন হলেই হবে না। ভোটের মাধ্যমে সরকার গঠন করলেই হবে না। সামনে অনেক চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। তা না হলে দেশ পিছিয়ে যাবে, দেশের মানুষ আরও কষ্ট পাবে।

তিনি বলেন, স্বৈরাচারি সরকার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা এক যুগেরও বেশি সময় ক্ষমতা দখল করে ছিল। কীভাবে তারা গুম, খুন, হত্যা শুরু করেছিল আমরা দেখেছি। তারা বিরোধী মতের মানুষের বিরুদ্ধে কীভাবে মিথ্যা মামলা দিয়েছিল তা আমরা দেখেছি।

ক্ষমতায় গেলে বিএনপি রাষ্ট্র মেরামত ও পুনর্গঠনের ব্যাপক কর্মসূচি হাতে নেবে বলে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিগত স্বৈরাচার সরকার দেশের সব সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে বিচার বিভাগ, অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা খাত, বিচার ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থনৈতিক ব্যবস্থা—প্রতিটি ক্ষেত্রেই সংস্কারের মাধ্যমে দেশকে পুনর্গঠন করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সৌদি আরবে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির নামে ছড়ানো ভিডিওটি কি আসল?

ফ্যাক্টচেক সৌদি আরবে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির নামে ছড়ানো ভিডিওটি কি আসল?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App