×

রাজনীতি

রাকসু জিএস

জাতীয় ইস্যু আড়াল করতে ফেক স্ক্রিনশট সামনে আনা হয়েছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পিএম

জাতীয় ইস্যু আড়াল করতে ফেক স্ক্রিনশট সামনে আনা হয়েছে

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার সাম্প্রতিক জাতীয় পরিস্থিতি নিয়ে সমালোচনা করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) নিজের ব্যক্তিগত প্রোফাইলে দেওয়া ওই পোস্টে তিনি বর্তমান পরিস্থিতিকে ‘স্ট্র্যাটেজিক ডাইভারশন’ হিসেবে উল্লেখ করেন।

পোস্টে তিনি লেখেন, “বাসের ভাড়া বাড়লো, তেলের দাম বাড়লো, গ্যাসের দাম বাড়লো, বিদ্যুতের ভয়াবহ দশা।” এসব গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু আড়াল করতেই একটি ‘ফেক স্ক্রিনশট’ সামনে আনা হয়েছে বলে দাবি করেন তিনি।

সালাউদ্দিন আম্মার আরও বলেন, “সারাদেশে যারা ন্যাশনাল ইস্যু নিয়ে কথা বলে, তারা এখন এটি নিয়েই ব্যস্ত থাকবে এবং ধীরে ধীরে জনগণও এতে অভ্যস্ত হয়ে যাবে। এটি শাসকদের একটি পরিচিত কৌশল। হাসিনার সময়ের এমন কৌশলের কোনো ভিন্নতা নতুন শাসনব্যবস্থায় দেখা যাচ্ছে না।”

দলীয় অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, “পদ দেওয়ার আশ্বাস দিয়ে দূরবর্তী এলাকার কর্মীদের উসকে দেওয়া হয়েছে। পদ পাওয়ার প্রতিযোগিতায় সহাবস্থানে থাকা সংগঠনগুলো অস্বাভাবিক আচরণ করছে।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি, পরিবহন ভাড়া ও বিদ্যুৎ সংকট সবার জন্য গুরুত্বপূর্ণ হলেও ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অনেকেই এসব বিষয়ে সরব হচ্ছেন না। বরং যারা এসব নিয়ে কথা বলছেন, তাদের বিরুদ্ধেই অবস্থান নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সবশেষে তিনি বলেন, “দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সবচেয়ে বেশি উসকানি দিচ্ছে নিষিদ্ধ সংগঠন লীগ।”

পোস্টের শেষে তিনি ‘জুম্মা মোবারক’ জানিয়ে বক্তব্য শেষ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

শিক্ষামন্ত্রী সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App