×

রাজনীতি

নাহিদ ইসলাম

‘আওয়ামী লীগের পথেই দেশকে নিয়ে যাচ্ছে বিএনপি সরকার’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম

‘আওয়ামী লীগের পথেই দেশকে নিয়ে যাচ্ছে বিএনপি সরকার’

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, বিএনপি সরকার বাংলাদেশকে আওয়ামী লীগের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। বিএনপি যদি আওয়ামী লীগের পথে, পুরোনো স্বৈরাচারের পথে এদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আবারও রুখে দাঁড়াবে।’

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশ একটি পরিবর্তনের স্বপ্ন দেখেছে। বাংলাদেশের মুক্তিকামী জনগণ প্রতিজ্ঞা করেছিল নতুন করে কোনো স্বৈরতন্ত্র এই দেশে ফেরত আসতে দেওয়া হবে না। সেই প্রতিজ্ঞা থেকেই বাংলাদেশের সংস্কারের কার্যক্রম শুরু হয়।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পর থেকেই প্রতি পদে পদে বিএনপি সেই সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে এসেছে। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে ঐক্যমত কমিশনে আসে। কিন্তু ঐক্যমত কমিশনে এসেও প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সংস্কারে তারা নোট দিয়েছে; অর্থাৎ তাদের বাধা, তাদের অসম্মতি তারা জানিয়ে এসেছে।’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘সবশেষে তারা সেই সময়ে রাজনৈতিক বাস্তবতার চাপে গণভোটে রাজি হলেও আমরা দেখতে পেলাম যে নির্বাচনের পরপর তারা গণভোটকে অস্বীকার করা শুরু করেছে। যে বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। বাস্তবে বিএনপি তার অস্তিত্বকেই অস্বীকার করতে শুরু করে দিয়েছে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘বিএনপি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিতে দিতেই বিএনপির তেল ফুরিয়ে গিয়েছে, জ্বালানি ফুরিয়ে গিয়েছে। অথচ মন্ত্রীরা সংসদে বলছে-কোনো জ্বালানি সংকট নাই। বাস্তব সমস্যাকে অস্বীকার করছে, অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার করছে। দেশে আইনশৃঙ্খলার যে ক্রমাগত অবনতি হচ্ছে, সেটাকেও অস্বীকার করছে বর্তমান সরকার।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রেনে কাটা পড়লেন মা, কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

ট্রেনে কাটা পড়লেন মা, কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

পাঁচ ব্যাংক একীভূতকরণ এবং এনবিআর দুই ভাগ করা নিয়ে যা জানা গেলো

পাঁচ ব্যাংক একীভূতকরণ এবং এনবিআর দুই ভাগ করা নিয়ে যা জানা গেলো

২০২৭ সালের এসএসসি কবে হবে, যা বললেন শিক্ষামন্ত্রী

২০২৭ সালের এসএসসি কবে হবে, যা বললেন শিক্ষামন্ত্রী

নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ মিলল কুমিল্লায়

নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ মিলল কুমিল্লায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App