×

রাজনীতি

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াতের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:১০ পিএম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াতের

ছবি : সংগৃহীত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২ মে) রাতে এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি দেশের সাংবাদিক সমাজ, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই। তবে বিভিন্ন সময় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, হামলা-মামলা এবং মতপ্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতার মুখে পড়ছেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে সত্য প্রকাশের পরিবেশ তৈরি করা জরুরি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি গণমাধ্যমকেও দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিবৃতিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়, যেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং সত্য প্রকাশে কোনো বাধা থাকবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App