×

রাজনীতি

এনসিপিতে যোগ দিলেন জামায়াতের সাবেক আমিরের ছেলে নাদিমুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:১২ পিএম

এনসিপিতে যোগ দিলেন জামায়াতের সাবেক আমিরের ছেলে নাদিমুর

ছবি : সংগৃহীত

তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন ড. মো. নাদিমুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রয়াত সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তুরস্ক থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

সংবাদ সম্মেলনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার আরও কয়েকজনও এনসিপিতে যোগ দেন। দলের মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ সময় তিনি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

জানা গেছে, ড. নাদিমুর রহমান ছাড়াও ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং গাজীপুরের শিক্ষানুরাগী এবিএস আরিফও এনসিপিতে যোগ দিয়েছেন।

এছাড়া জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ‘ওয়ারিয়র্স অফ জুলাই’-এর শীর্ষ নেতারাও নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান এবং সহসভাপতি মো. আতিকুল ইসলাম গাজীসহ আরও কয়েকজন।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত নাহিদ ইসলামকে আহ্বায়ক করে গত বছরের ২৮ ফেব্রুয়ারি এনসিপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করে অংশ নিয়ে ছয়টি আসনে জয় পায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৭ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

৭ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

হরমুজ প্রণালিকে শিগগিরই মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

হরমুজ প্রণালিকে শিগগিরই মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App