×

রাজনীতি

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুইজন গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুইজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের পর আটক দুইজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ। এর আগে সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা যায়, জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাভারে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা পরবর্তী সমাবেশ করছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই সমাবেশস্থলেই হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হন।

আটক ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকার পূর্ব ভাকুম গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে মো. নুরুল ইসলাম (৫২) এবং সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার আবদুল জলিলের ছেলে মো. সজীব (৩২)।

পুলিশ জানিয়েছে, তারা দুইজনই সাভারের আনন্দপুর মহল্লায় বসবাস করতেন। এর মধ্যে নুরুল ইসলাম সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। আর সজীব যুবলীগ কর্মী।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।’


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

একযোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি-পদায়ন কেন

একযোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি-পদায়ন কেন

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

ইতালির স্কুলে নিষিদ্ধ হিজাব-বোরকা!

ইতালির স্কুলে নিষিদ্ধ হিজাব-বোরকা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App