×

রাজনীতি

গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৭:৫৩ পিএম

গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত

রাষ্ট্রসংস্কার নিয়ে অনুষ্ঠিত গণভোটে অংশগ্রহণের অধিকার জনগণের কাছ থেকে সরকার ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৭ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রসংস্কারের জন্য অনুষ্ঠিত গণভোটে জনগণের অংশগ্রহণের অধিকার সরকার কেড়ে নিয়েছে। জনগণ দুটি ভোটে অংশ নিলেও সরকার একটি ভোটের ফলও গ্রহণ করেনি।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে কোনো সার্বজনীন কর্মসূচি নেই। তার অভিযোগ, অতীতে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছিল, বর্তমান সরকারও জুলাই গণ-অভ্যুত্থানকে একইভাবে দলীয়করণের পথে এগোচ্ছে।

বিদেশে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, সরকারের কার্যকর কূটনৈতিক উদ্যোগের অভাবেই ওই সংবাদ সম্মেলন আয়োজন সম্ভব হয়েছে। তার দাবি, এ ক্ষেত্রে দিল্লির সরকারের সহযোগিতা ছিল এবং এ ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করা উচিত ছিল।

বর্তমান সরকার ‘ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তনে আপসকামী’ বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটি ইতোমধ্যে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং সরকারের কর্মকাণ্ডে একটি সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে এবং ক্যাম্পাস দখলের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার বাস্তবায়ন না হলে বর্তমান সরকারও একসময় ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো হয়ে উঠতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় জামায়াতের শোক

সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় জামায়াতের শোক

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, পুলিশের সতর্কবার্তা

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, পুলিশের সতর্কবার্তা

অনুমোদনহীন প্রতিষ্ঠানের হজ সংবর্ধনা অনুষ্ঠান বন্ধের নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের

অনুমোদনহীন প্রতিষ্ঠানের হজ সংবর্ধনা অনুষ্ঠান বন্ধের নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের

এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়: নুর

এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়: নুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App