×

রাজনীতি

‘জামায়াত-এনসিপি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৩:১৪ পিএম

‘জামায়াত-এনসিপি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়’

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়; এটি দেশের সব শ্রেণি-পেশার মানুষের আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেন, ‘জামায়াত-এনসিপি জুলাই সনদের কথা বলে নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়।’

শনিবার (৮ আগস্ট) নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে শিশু একাডেমিতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মধ্যে অনুদান প্রদান এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘তারা বলে যে আমাকে মারো, মারলে তারা সিম্প্যাথি পাবে। এ জন্য তারা অশ্লীল ভাষায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের নেতৃবৃন্দ ও বিএনপির বিরুদ্ধে বিষোদগার করার চেষ্টা করছে।’

আরও পড়ুন: ‘গুপ্ত আওয়ামী লীগ’ প্রশ্নে যা বললেন রুমিন ফারহানা

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একটা সময় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলত। এই চেতনার কথা বলতে বলতে আজকে তারা বাংলাদেশে শুধু পতনই ঘটায়নি, তাদের দিল্লিতে গিয়ে কবর হয়েছে। এই দল আর ১০০ বছরেও বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি জলিল, এ কে এম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, খবিরুল ইসলাম বাবু, দ্বীন মোহাম্মদ দিপু, মহসিন হোসাইন বিদ্যুৎ ও সিদ্দিকুর রহমান নাহিদসহ জেলা বিএনপির নেতাকর্মীরা।

এ ছাড়া জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও আহতদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

আখাউড়া ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে

সালাউদ্দিন টুকু নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে

‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’

তথ্যমন্ত্রী ‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App