×

রাজনীতি

রাশেদ খান

‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ পিএম

‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

ছবি: সংগৃহীত

অনেক ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আর দেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শুক্রবার (৯ অক্টোবর) মাগুরা শহরের বরুণাতৈল গ্রামে জুলাই শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আর আসবেন না।’ 

শেখ রেহানা সম্প্রতি ফেসবুকে এ ধরনের একটি পোস্ট দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি যাচাই করা প্রয়োজন। এ ছাড়া দেশে হত্যাযজ্ঞের ঘটনায় আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা দেশে ফিরতে চাইবেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন: ‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি এখন ফেসবুক ও ইউটিউবনির্ভর হয়ে পড়েছে। এ কারণে যেকোনো গুজব ছড়িয়ে পড়া সহজ। তাই গুজবে কান না দেওয়াই ভালো বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাগুরা-ঢাকা সড়কের ব্রিজ এলাকায় নিহত হন মেহেদী হাসান রাব্বি। সে সময় তিনি মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাঁর স্ত্রী কানিজ ফাতেমা রুমি তখন তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বর্তমানে তাঁদের কন্যাসন্তানের বয়স দুই বছর।

এ সময় রাশেদ খান শহীদ রাব্বির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

রাশেদ খান ‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App