×

আন্তর্জাতিক

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:০৯ এএম

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘ইসাইয়াস’। ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে বয়ে চলা ঝড়টি উপকূলীয় এলাকায় প্রাণঘাতী জলোচ্ছ্বাস, ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যার আশঙ্কা তৈরি করেছে।

মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, হারিকেনের আশঙ্কায় বৃহস্পতিবার থেকেই উপকূলীয় এলাকার বাসিন্দারা প্রস্তুতি নিতে শুরু করেছেন। ঘরের জানালায় কাঠের তক্তা লাগানোর পাশাপাশি বালির বস্তা দিয়ে সুরক্ষাব্যবস্থা তৈরি করছেন তাঁরা। পরিস্থিতি মোকাবিলায় হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্যও মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘ইসাইয়াস’ আটলান্টিক মৌসুমের প্রথম হারিকেন। স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে এটি স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে ফ্লোরিডা প্যানহ্যান্ডেল, দক্ষিণ আলাবামা ও দক্ষিণ মিসিসিপিতে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ ছাড়া ঝড়টির প্রভাবে টেনেসি ও নর্থ ক্যারোলিনার মতো উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্যেও ভারী বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কা রয়েছে।

আলাবামার ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, ক্যাটাগরি ২-এর এই হারিকেনটি আলাবামা ও ফ্লোরিডা অঙ্গরাজ্যের সীমান্তবর্তী এলাকায় আঘাত হানতে পারে। এতে পেনসাকোলা উপসাগরীয় অঞ্চলে প্রাণঘাতী জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

হারিকেন সেন্টারের তথ্য অনুসারে, ‘ইসাইয়াস’-এর সর্বোচ্চ একটানা বাতাসের গতি ঘণ্টায় ১০৫ মাইল বা প্রায় ১৬৫ কিলোমিটার। ঝড়টি ঘণ্টায় ১৪ মাইল বা ২২ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপূর্ব দিকে এগোচ্ছে। সে সময় এটি মিসিসিপি নদীর মোহনা থেকে প্রায় ২৩০ মাইল বা ৩৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

এদিকে মেক্সিকো উপকূলে বুধবার গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসেবে সৃষ্টি হওয়া ‘সাইমন’ বৃহস্পতিবার গভীর রাতে হারিকেনে পরিণত হয়েছে। ঝড়টি আরও শক্তিশালী হয়ে ক্যাটাগরি ৪ হারিকেনে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সিএনএনের আবহাওয়াবিদ মেরি গিলবার্ট জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে ‘সাইমন’-এর কেন্দ্রে একটি ‘আই’ বা তুলনামূলক শান্ত বৃত্তাকার অঞ্চল তৈরি হয়েছিল। এটি শক্তিশালী হারিকেনের অন্যতম বৈশিষ্ট্য। তবে শুক্রবার সকালে ঝড়টির গঠন দেখে একে সাধারণ ক্যাটাগরি ২ হারিকেনের মতো মনে হচ্ছিল না বলে মন্তব্য করেন তিনি।

গিলবার্টের ভাষ্য অনুযায়ী, বায়ুমণ্ডলে বিদ্যমান প্রতিকূল বাতাসের কারণে ঝড়টির বৃষ্টিপাত ও প্রবল বাতাসের বড় অংশ ঘূর্ণিঝড়ের কেন্দ্রের উত্তর ও পূর্ব দিকে সরে গেছে। সৃষ্টির পর থেকেই ‘ইসাইয়াস’ বিরতিতে বিরতিতে এমন প্রতিকূল বাতাসের মুখোমুখি হচ্ছে। ফলে শক্তিশালী হওয়া সত্ত্বেও ঝড়টি আরও তীব্র ও বিধ্বংসী রূপ নিতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাজমীন হত্যাকাণ্ডের তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

তাজমীন হত্যাকাণ্ডের তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

‘তরুণদের দেখে ভয়ে পা কাঁপছে মোদির’

‘তরুণদের দেখে ভয়ে পা কাঁপছে মোদির’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App