×

জাতীয়

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:০৪ এএম

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি : সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও নির্মাণকাজের জন্য আজ শনিবার (১০ অক্টোবর) রাজশাহী ও বগুড়ার বিভিন্ন এলাকায় নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে বগুড়ার কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা এবং রাজশাহীর কিছু এলাকায় পর্যায়ক্রমে সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এবং রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নেসকো বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জানানো হয়েছে, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট-সংলগ্ন এলাকায় সাসেক প্রকল্পের আওতায় ফুটওভার ব্রিজ নির্মাণকাজ করা হবে। এ জন্য ৩৩ কেভি রহমান নগর ও ৩৩ কেভি বনানী ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা এসব ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

জরুরি নির্মাণকাজের কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একই সঙ্গে কাজটি সম্পন্ন করতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সহযোগিতা চাওয়া হয়েছে।

নেসকো রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এ কারণে ১১ কেভি বাগধানী ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা দুয়ারি, কুমড়াপুকুর ও বাগসারা এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তেঘর থেকে বাগধানী এলাকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময়সীমা ৩ ঘণ্টা ৩০ মিনিট।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাজমীন হত্যাকাণ্ডের তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

তাজমীন হত্যাকাণ্ডের তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

‘তরুণদের দেখে ভয়ে পা কাঁপছে মোদির’

‘তরুণদের দেখে ভয়ে পা কাঁপছে মোদির’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App