×

রাজনীতি

সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে লালমাটিয়া থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ছবি: সংগৃহীত

যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজিজুল ইসলামকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুরে। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম। ওই নির্বাচনে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন।

আজিজুল ইসলাম একসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তিনি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ফসলের ক্ষতির শঙ্কা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

নওগাঁ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ফসলের ক্ষতির শঙ্কা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

জৈন্তাপুরে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, প্লাস্টিক বিস্ফোরক ও মাদক উদ্ধার

জৈন্তাপুরে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, প্লাস্টিক বিস্ফোরক ও মাদক উদ্ধার

সোনারগাঁওয়ে সন্ত্রাস বিরোধী মামলার আসামীসহ গ্রেপ্তার ৯

সোনারগাঁওয়ে সন্ত্রাস বিরোধী মামলার আসামীসহ গ্রেপ্তার ৯

সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App