×

প্রথম পাতা

দেবপ্রিয় ভট্টাচার্যের মূল্যায়ন : চলমান সংকটে রাজস্ব খাত আসল খলনায়ক

Icon

প্রকাশ: ১২ আগস্ট ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেবপ্রিয় ভট্টাচার্যের মূল্যায়ন : চলমান সংকটে রাজস্ব খাত আসল খলনায়ক
কাগজ প্রতিবেদক : দেশের চলমান অর্থনৈতিক সংকটে রাজস্ব খাত প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে বলে দাবি করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, ‘ডলারের দাম বাড়বে কি বাড়বে না, ভর্তুকি দেয়া যাবে কি যাবে না, বিষয়টি বহিঃখাতের বিষয় নয়। সরকার শুধু রোগের উপশমের পেছনে দৌড়াচ্ছে; আসল রোগ কী, তা বলছে না। ‘আমাদের রাজস্ব আহরণ অনেক কম। বড় দুর্বলতা এই জায়গাতেই। জিডিপির তুলনায় কর অনুপাত যদি ১৫ শতাংশ হতো, তাহলে এই সংকটকালে বাড়তি রাজস্ব দিয়ে সরকার জ্বালানি তেল আমদানি করতে পারত। রাজস্ব আয় বাড়াতে বড় ধরনের সংস্কার প্রয়োজন, যা করা হচ্ছে না।’ সামষ্টিক অর্থনীতির প্রবণতা ও বর্তমান পরিস্থিতি নিয়ে গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, চলমান সংকটের জন্য বহিঃখাত নয়, রাজস্বই ‘আসল খলনায়ক’। অর্থনীতিতে যে সংকট চলছে, তা নিরসনে অন্তর্বর্তীকালীন নীতি সমঝোতার প্রয়োজন। তিনি মনে করেন, সংকটকালে একটি বিশ্বাসযোগ্য নেতৃত্বের মাধ্যমে নীতি সমঝোতা বাস্তবায়ন করতে পারলে সংকট থেকে উত্তরণ সম্ভব। বিশ্বাসযোগ্য নেতৃত্ব বলতে কী বোঝাতে চান? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অর্থনীতির চলমান সংকট কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে সরকার সংসদের ভেতরে ও বাইরে আলোচনা করতে পারে। প্রথমে মন্ত্রিসভায় আলোচনা করতে হবে। তারপর সংসদে এবং স্থায়ী কমিটিতে আলোচনা করতে পারে। সংসদের বাইরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে পারে। সরকার যতই কাজ করুক না কেন, সেটা যদি বিশ্বাসযোগ্য না হয়, জনগণের আস্থা অর্জন না করে, তাহলে সবচেয়ে ভালো নীতিও তখন কাজে আসে না। সেজন্যই আমি সমঝোতার ভিত্তিতে নীতি প্রণয়নের কথা বলছি।’ তেলের মূল্য ধাপে ধাপে বাড়ালে যৌক্তিক হতো কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অর্থনীতি কখনো অভিঘাত গ্রহণ করতে পারে না। এটা করা হলে প্রতিক্রিয়া দেখা যায়। অর্থনীতি অভিঘাত পছন্দ করে না। অনেক দিন ধরে না করে এক ধাক্কা দেয়া এটা অর্থনীতির জন্য সুখকর নয়।’ তিনি মনে করেন, শুধু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নয়, সুদের হার, বিনিময় হারের ক্ষেত্রেও এমনটি সত্য। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল্যস্ফীতি কতদিন থাকবে তা নিশ্চিত করে বলতে পারব না। তবে অর্থনীতির যে চিত্র দেখছি, মূল্যস্ফীতি বাড়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে আগামী দুই বছর পর্যন্ত এ অবস্থা থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের এলপি গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ

ফের এলপি গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ

সাবরেজিস্ট্রারের কাকে কোথায় বদলি, দেখুন তালিকা

সাবরেজিস্ট্রারের কাকে কোথায় বদলি, দেখুন তালিকা

নতুন পে স্কেলে বেতন নিয়ে জটিলতা

নতুন পে স্কেলে বেতন নিয়ে জটিলতা

দুর্নীতির মামলা: সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি

দুর্নীতির মামলা: সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App