×

অর্থ শিল্প বাণিজ্য

সিপিডি : দেশে ব্যবসার মূল চ্যালেঞ্জ জ্বালানি সংকট, মূল্যস্ফীতি

Icon

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিপিডি : দেশে ব্যবসার মূল চ্যালেঞ্জ জ্বালানি সংকট, মূল্যস্ফীতি
কাগজ প্রতিবেদক : অধিকাংশ ব্যবসায়ী ও কর্মকর্তারা বাংলাদেশে ব্যবসার জন্য জ্বালানি সংকট ও মূল্যস্ফীতিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গতকাল বুধবার সিপিডির কার্যালয়ে এই জরিপের ফলাফল জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, জরিপে অংশ নেয়া ৬৬ দশমিক দুই শতাংশ ব্যবসায়ী ও কর্মকর্তা জ্বালানি ঘাটতিকে প্রধান চ্যালেঞ্জ বলে অভিহিত করেছেন। প্রায় ৫১ শতাংশ মানুষ মূল্যস্ফীতিকে বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সঙ্গে যৌথভাবে সিপিডি ‘বাংলাদেশে ব্যবসায় পরিবেশ’ শিরোনামের এই উদ্যোক্তা জরিপ পরিচালনা করে। জরিপের জন্য ২০২৩ সালের মে থেকে জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট ৭১ জনের সঙ্গে কথা বলা হয়। জরিপে অংশ নেয়া প্রায় ৩৫ দশমিক দুই জন বলেছেন, অর্থনৈতিক মন্দা তাদের জন্য আরেকটি বড় উদ্বেগ। তারা এমন এক সময়ে জ্বালানি সরবরাহকে বড় উদ্বেগ হিসেবে অভিহিত করেছেন যখন শিল্প প্রতিষ্ঠানগুলো গ্যাস সংকটে ভুগছে, ব্যাহত হচ্ছে উৎপাদন। অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, মূল্যস্ফীতির তুলনায় উৎপাদন বন্ধ রাখা ব্যবসায়ীদের জন্য বেশি চ্যালেঞ্জিং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রী মাত্র ৪ ঘণ্টা ঘুমান : আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী মাত্র ৪ ঘণ্টা ঘুমান : আইনমন্ত্রী

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

পে স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

পে স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App