×

প্রবাস

টরন্টোয় শোয়েব-বাবুর যুগলবন্দি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:২১ পিএম

টরন্টোয় শোয়েব-বাবুর যুগলবন্দি

টরন্টোর চাইনিজ কালচারাল সেন্টার মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

কবিতা আর গজলের যুগলবন্দিও যে দর্শক শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে আটকে রাখতে পারে তারই নিদর্শন দেখা গেল শোয়েব ও বাবুর এক পরিবেশনায়। গত ২৫ নভেম্বর সন্ধ্যায় টরন্টোর চাইনিজ কালচারাল সেন্টার মিলনায়তনে ব্যতিক্রমী এই আয়োজনে শিল্পী শোয়েব মোর্তোজার গজল আর শিল্পী দিলারা নাহার বাবুর আবৃত্তি দুই ঘণ্টারও বেশি সময় ধরে মোহময় করে রাখে। আয়োজক টরন্টোর অন্যতম ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান জেবিআর ইভেন্টসের জুলিয়ানা রিনি ডি ক্রুজের ভূমিকার পরই মঞ্চের নিয়ন্ত্রণ নেন শোয়েব মোর্তোজা আর দিলারা নাহার বাবু। গজল আর কবিতা, মাঝে মধ্যে দুই শিল্পীর টুকরো টুকরো কথামালা পুরো আয়োজনকে যেনো ভিন্নরকম ব্যঞ্জণা দেয়। অবশ্য মুনিমা শারমিন সঞ্চালনার আড়ালে কথার মালা আর খণ্ড খণ্ড আবৃত্তি দিয়ে পুরো আয়োজনে বাড়তি অলংকারের প্রলেপ মাখিয়ে দেন। বাবুর কবিতার সঙ্গে তাপস দেব ও প্রিয়াংকা বড়ুয়ার অসাধারণ নৃত্য পরিবেশনাকে মোহাচ্ছন্ন করে তুলে। শোয়েব-বাবুর এই যুগলবন্দিতে যন্ত্রাংশে ছিলেন- এজরাসে-রতন সিং, কি-বোর্ডে জন মার্টিন, গিটারে জয় সরকার ও তবলায় ডেরিক জাইকারান। শোয়েব-বাবুর পরিবেশনা সম্পর্কে টরন্টোর দেশে বিদেশে পত্রিকার প্রধান সম্পাদক নজরুল মিন্টো বলেন, দুই ঘণ্টারও বেশি সময় আবৃত্তি শিল্পী দিলারা নাহার বাবুর উচ্চারণ শৈলী, কণ্ঠের কারুকাজ, আবেগের ওঠানামায় মুগ্ধতায় ডুবে ছিলাম। কবি দেলোয়ার এলাহী জানান, দর্শকদের মনোযোগকে নিবিষ্ট করে তুলেছে তাদের পরিবেশনা।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App