×

প্রবাস

দুবাই বাংলাদেশ কনস্যুলেটে বিশ্ব শিশু দিবস উদযাপন

Icon

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত থেকে

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৬:১১ পিএম

দুবাই বাংলাদেশ কনস্যুলেটে বিশ্ব শিশু দিবস উদযাপন

ছবি: ভোরের কাগজ

দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪’ উদযাপন করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে কনস্যুলেটের কনফারেন্স রুমে এ উপলক্ষে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, অংশগ্রহণকারী শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কাউন্সিলর ও দূতালয় প্রধান মুহাম্মদ আশফাক হোসেইন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের আঁকা ছবিগুলো প্রদর্শনের পর তাদের পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে তাদের উপহার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান তার বক্তব্যে বলেন, জাতিসংঘ ঘোষিত বিশ্ব শিশু দিবস পালনের মূল উদ্দেশ্য হলো অভিভাবকদের মধ্যে শিশুদের সঠিক যত্ন ও শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশের বিষয়ে সচেতনতা তৈরি করা। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, তাই সবাইকে তাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে।

আরো পড়ুন: লেবানন থেকে বাংলাদেশে ফিরতে নতুন নির্দেশনা দিলো দূতাবাস

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিশুদের নিয়ে ফটোসেশনের আয়োজন করা হয় এবং তাদের আপ্যায়ন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App