×

প্রবাস

পর্তুগালে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

Icon

হাফিজ আল আসাদ

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম

পর্তুগালে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

ছবি: ভোরের কাগজ

পর্তুগালে মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আগামী ২৯ ডিসেম্বর (রবিবার) পর্তুগালের রাজধানী লিসবনের মার্তিম মনিজ পার্কে বিজয় দিবস উদযাপন করা হবে। রবিবার (১ ডিসেম্বর) রাজধানীর স্থানীয় একটি রেষ্টুরেন্টে বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিশিষ্ট কমিউনিটি নেতা ও উদযাপন কমিটির প্রধান রানা তসলিম উদ্দিন। 

সংবাদ সম্মেলনে পর্তুগালে বাংলাদেশের বিভিন্ন জেলার ১৬টি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রানা তসলিম উদ্দিন বলেন, আমরা আশা করি ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজয় উৎসবে প্রায় ৫০ হাজার বাংলাদেশীর এক মিলনমেলা  হবে। পর্তুগালে অবস্থিত সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক সব বাংলাদেশী কমিউনিটি একত্রিতভাবে এ বিজয় দিবস উদযাপন করবো।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের নতুন নেতৃত্বে টমাস, দ্বিজেন, রণবীর-বিষ্ণু

বিজয় উৎসবে সারাদিন কবিতা পাঠ, নাচ, গান ও শিশু কিশোরদের নিয়ে নানা আয়োজন থাকবে। মেলায় ৪০টির মতো স্টলে বাংলাদেশী মানুষজন দেশীয় বিভিন্ন কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বিভিন্ন পিঠা, হস্তশিল্প ও বাংলাদেশী পণ্যের সমারোহ থাকবে। বিজয় উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব আমাদের সঙ্গে থাকবেন। 

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- রনি হোসাইন, আব্দুল হাকিম মিনহাজ, মাসুম আহমদ, শহীদ আহমদ (প্রিন্স), শাকির হাসান, এনামুল হক, আফতাব ভূইয়া, আশরাফ, ইকবাল আহমদ কাঞ্চন, শিমুল সরকার, আমিরুল ইসলাম নয়ন, সজিব হোমরায়, সমির দেবনাথ, ছাদিকুর রহমান তালুকদার, ছানি সুমন, নাহাজ, হাফিজ আল আসাদ, চৌধুরী আকবর হোসাইন, শামসুল হক, মাহদি ইসলাম, জহিরুল হক, স্বপনীল নিশান, শাহীন আহমদ, সালাহ উদ্দিন আশরাফ হোসেন, সুন্দর আলী রহুল প্রমূখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর চেয়েও বেশি বেতন সচিবদের, কারণ কী?

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর চেয়েও বেশি বেতন সচিবদের, কারণ কী?

হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা, বাদ যায়নি সচিবালয়ও

হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা, বাদ যায়নি সচিবালয়ও

নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন রোববার, পাবেন না অনেকেই

নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন রোববার, পাবেন না অনেকেই

এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া

এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App