×

প্রবাস

ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:১৫ পিএম

ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ছবি- সংগৃহীত

পারিবারিক কলহ ও আর্থিক বিরোধের জেরে ইতালিতে ছোট ভাই নয়ন ফকিরকে (২৬) হত্যার অভিযোগে বড় ভাই হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শুক্রবার (১ মে) ইতালির স্থানীয় সময় বিকেলে বাড়ির নিচে বৈদ্যুতিক সাইকেল চার্জ দেওয়ার সময় নয়নকে পেছন থেকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নয়ন ফকিরের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামে। স্বজনদের অভিযোগ, হুমায়ুনের দ্বিতীয় বিয়ে, পরকীয়া এবং আর্থিক লেনদেনের জটিলতা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। হুমায়ুন নয়নকে ইতালি নিতে যে অর্থ ব্যয় করেছিলেন, নয়ন তা পরিশোধ করার পরও হুমায়ুন আরও বড় অঙ্কের টাকা দাবি করেন। এই আর্থিক দ্বন্দই হত্যাকাণ্ডের মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, হুমায়ুন তার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও গোপনে দ্বিতীয় বিয়ে করেন। পরিবার এই বিয়ে মেনে না নেওয়ায় তিনি বাবা-মা ও ছোট ভাইয়ের ওপর ক্ষুব্ধ ছিলেন। ঘটনার দিন নয়নকে হত্যার পর হুমায়ুন ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের সেই মরদেহ দেখান। অভিযুক্ত হুমায়ুন বর্তমানে ইতালি পুলিশের হেফাজতে রয়েছেন।

নিহতের বোন ও প্রথম স্ত্রী অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। প্রবাসে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় মুন্সীগঞ্জের সোনারং গ্রামে এবং ইতালির প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছে পরিবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

চট্টগ্রামের ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

৯ দিন পর খুলে দেওয়া হলো সাজেক ভ্যালি

৯ দিন পর খুলে দেওয়া হলো সাজেক ভ্যালি

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

শিশু অপহরণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

শিশু অপহরণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App