×

প্রবাস

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

Icon

আজিজুল আম্বিয়া, লন্ডন

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

ছবি : ভোরের কাগজ

লন্ডনে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সংগঠনের (এসবিবিএস) একটি প্রতিনিধিদল। সোমবার (২০ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল গাফ্ফার।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায়।

বৈঠকে এসবিবিএস-এর পক্ষ থেকে যুক্তরাজ্যে কর্মরত সলিসিটরদের জন্য বাংলাদেশে সহজতর প্রক্রিয়ায় অ্যাডভোকেট হিসেবে মামলা পরিচালনার অধিকার (রাইট অব অডিয়েন্স) অর্জনের সুযোগ সৃষ্টি এবং লন্ডনে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তি (এনরোলমেন্ট) পরীক্ষার একটি কেন্দ্র স্থাপনের প্রস্তাব উত্থাপন করা হয়।

অ্যাটর্নি জেনারেল মনোযোগ সহকারে প্রস্তাবগুলো শোনেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন সংশোধনসহ বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার উন্নয়নে ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবীদের আগ্রহ, অঙ্গীকার ও পেশাগত দক্ষতারও প্রশংসা করেন।

এসবিবিএস প্রতিনিধিদল অ্যাটর্নি জেনারেলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশের আইন ও বিচারখাতের আরো উন্নয়ন ও আধুনিকায়নে কার্যকর অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করে। পাশাপাশি, তাঁর মেয়াদকালে এসবিবিএস ও বাংলাদেশ বার কাউন্সিলের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগ আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App