×

রাজশাহী

বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ এএম

বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

মরদেহের পাশে স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

রাজশাহীর চারঘাট উপজেলায় বিএনপির এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই দলের কিছু কর্মীর বিরুদ্ধে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী (৬৫) সিপাইপাড়া গ্রামের বাসিন্দা ও ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য। তিনি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ-এর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। অপরদিকে যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে তারা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলের সমর্থক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি এবার জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মসজিদে একটি ইসলামী জলসা আয়োজন নিয়ে আলোচনা চলছিল। এ সময় এক পক্ষ আনোয়ার হোসেন উজ্জ্বলকে এবং অন্য পক্ষ স্থানীয় এমপি আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করার প্রস্তাব দিলে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে আলোচনা ভেস্তে যায়।

পুলিশের ভাষ্য, রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এরশাদ আলীকে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে আটকানো হয়। সেখানে উপস্থিত কয়েকজন তাকে লাঠি ও গাছের ডাল দিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ। ঘটনাটি নিহতের বাড়ির পাশেই ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে অভিযুক্তরা পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

প্রাণ গেছে ৩৪ জনের ৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App