×

খুলনা

দৌলতপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

দৌলতপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শরিফ উদ্দিন রিমনকে (৬০) 'নাশকতার' মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ফেব্রুয়ারি মাসে দৌলতপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর বাজারে নাশকতার অভিযোগে একটি মামলা হয়। ওই মামলায় এডভোকেট শরিফ উদ্দিন রিমনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শরিফ উদ্দিন রিমন উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মৃত সুজাউদ্দিনের ছেলে। তিনি প্রায় ২০ বছর ধরে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। 

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, সকালে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে শরিফ উদ্দিন রিমনকে গ্রেপ্তর করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাইবার নিরাপত্তা-আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

সাইবার নিরাপত্তা-আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ছে কত?

প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ছে কত?

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

দৌলতপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

দৌলতপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App