×

রাজশাহী

টাকার প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৭:২৪ পিএম

টাকার প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে টাকার প্রলোভন দেখিয়ে ও ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে পঞ্চম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে উঠেছে।

বুধবার (২০ মে) চাটমোহর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে।

ভুক্তভোগী ছাত্রী উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

অভিযুক্ত হলেন, উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত মিয়াজান প্রামাণিকের ছেলে মো. আব্দুল জলিল (৪৮)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় শামসুল হকের মুদি দোকান থেকে আইসক্রিম কিনে বাড়ি ফিরছিল ভুক্তভোগী ছাত্রী। এ সময় পথিমধ্যে একই মো. আব্দুল জলিল টাকার প্রলোভন দেখিয়ে ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে মেয়েটিকে ভুক্তভোগীকে বাড়িতে ডেকে নেয়। পরে বাড়িতে কেউ না থাকার সুযোগে আব্দুল জলিল ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত জলিল এলাকা ছেড়ে পালিয়ে যায়।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা জানান, এ ব্যাপারে একটি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না

হ্যারি কেইন বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App