×

রাজশাহী

সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, দুই রাউন্ড গুলি ছুড়ল বিজিবি

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৫:২৩ পিএম

সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, দুই রাউন্ড গুলি ছুড়ল বিজিবি

ফাইল ছবি

লালমনিরহাটে পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ শুক্রবার (২২ মে) ভোর রাতে পাটগ্রাম  উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পশ্চিম গিয়াপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রেস বিজ্ঞাপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়ন জানান, পাটগ্রাম উপজেলার কলসিমুখ সীমান্তের মেইন পিলার-৮০৬ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে ভারতীয় একটি চোরাকারবারি দল।

প্রথমে তাদেরকে অবৈধ অনুপ্রবেশ না করতে চ্যালেন্স দেয় বিজিবি সদস্যরা। তাদের বাধা অতিক্রম করে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর  ৫১ ব্যালিয়নের অধীনে কলসিরমুখ ক্যাম্পের টহল দলের সদস্যরা। তবে, কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে বিজিবি কখনই গুলিতে ভারতীয়দের জবাব দিতে পারেনি। 

এ বিষয়ে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, ভারতীয় কাঁটাতারের বেড়া থেকে বের হয়ে একদল চোরাকারবারি বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করছিল। তাদের ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড গুলি ছুড়ে বিজিবি। এতে চোরচক্র ভারতে ফিরে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি ও স্বরাষ্ট্রমন্ত্রীর গ্ৰিন সিগনালে ছাত্রলীগের মিটিং-মিছিল

সারজিস আলম বিএনপি ও স্বরাষ্ট্রমন্ত্রীর গ্ৰিন সিগনালে ছাত্রলীগের মিটিং-মিছিল

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App