×

রাজশাহী

জমির বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ‘ঘুষির আঘাতে মৃত্যু’

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম

জমির বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ‘ঘুষির আঘাতে মৃত্যু’

ফাইল ছবি

রাজশাহীর বাঘা উপজেলায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঘুষির আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ঝন্টু (৫৮)। তার বাড়ি উপজেলার নিশ্চিতপুর গ্রামে। অভিযুক্ত কালামের বাড়িও একই গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি বন্ধকের পাওনা টাকা নিয়ে ঝন্টু ও কালামের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে কিল-ঘুষি শুরু হয়। এ সময় কালামের ঘুষির আঘাতে ঝন্টু ছিটকে গিয়ে বাড়ির দেয়ালে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় শিক্ষক আলা উদ্দিন জানান, ঝন্টু আগে থেকেই অসুস্থ ছিলেন। শারীরিক কারণে চাপ সইতে পারেননি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার থেকে মামলার কথা জানানো হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের জন্য শনিবার বিকেলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একই পথে হাঁটলে আপনাদের পরিণতি আ.লীগের চেয়েও খারাপ হবে

সারজিস আলম একই পথে হাঁটলে আপনাদের পরিণতি আ.লীগের চেয়েও খারাপ হবে

কৃষকের ছদ্মবেশে মাঠে পুলিশ, ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি

কৃষকের ছদ্মবেশে মাঠে পুলিশ, ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App