×

রাজশাহী

‎‘যদি দুনিয়ায় না থাকি, আমার কবরের কাছে একটু যেয়ো’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:০৭ পিএম

‎‘যদি দুনিয়ায় না থাকি, আমার কবরের কাছে একটু যেয়ো’

ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলায় স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে নির্যাতন এবং পরকীয়ার অভিযোগ তুলে ভিডিওবার্তা রেখে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যুর আগে ধারণ করা ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার (২ আগস্ট) নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত মেঘনা খাতুন (২১) পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের বাসিন্দা। তিনি শফি মণ্ডলের ছেলে আজম আলী মণ্ডলের স্ত্রী। চার বছর আগে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। মেঘনার বাবার বাড়ি কুষ্টিয়া জেলায়।

স্থানীয়দের ভাষ্য, বিয়ের কিছুদিন পর থেকেই দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ শুরু হয়। মৃত্যুর আগে ধারণ করা ভিডিওতে মেঘনা তার স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং আসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন।

ভিডিওতে তিনি দাবি করেন, স্বামী তার সঙ্গে খারাপ আচরণ করতেন এবং পরকীয়ায় জড়িত ছিলেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে নির্যাতনও করা হয় বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি নিজের মৃত্যুর জন্য কয়েকজনকে দায়ী বলেও উল্লেখ করেন।

ঘটনার পর অভিযুক্তদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

‘বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’

‘বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’

মাদকের প্রতিবাদ করায় যুবককে ‘কুপিয়ে জখম’, পাল্টা বিক্ষোভে বাড়ি ভাঙচুর

মাদকের প্রতিবাদ করায় যুবককে ‘কুপিয়ে জখম’, পাল্টা বিক্ষোভে বাড়ি ভাঙচুর

অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে সরকারের বিবৃতি

অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে সরকারের বিবৃতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App