×

রাজশাহী

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:৩৪ পিএম

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

ছবি: সংগৃহীত

রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মো. রফিকুল ইসলাম (৫৬) নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে বগুড়ার মোকামতলার বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের কফিল উদ্দিন সরকারের ছেলে। তিনি নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নে (১৪ বিজিবি) কর্মরত ছিলেন।

আরো পড়ুন: কাজের সময় ফোন ব্যবহার, শ্রমিককে কুপিয়ে খুন করলেন সহকর্মী

জানা গেছে, শনিবার সকালে সহকর্মীর সঙ্গে ছুটিতে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। পথিমধ্যে তারা মোকামতলা বন্দরে বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক রফিকুলকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App