×

রাজশাহী

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

ছবি : সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইনের টাই-ইন কাজের কারণে বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আবাসিক, বাণিজ্যিক, শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে গ্যাস সংকটে পড়বেন।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনে জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

ফলে বগুড়া শহর এবং সংলগ্ন এলাকার সব ধরনের গ্রাহক এ সময় গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত থাকবেন। আবাসিক গ্রাহকদের পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট ও সিএনজি স্টেশনেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ। জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর নির্ধারিত সময় অনুযায়ী পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App