গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মাহত্যা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে মোসা. আখি খাতুন (১৩) এক শিশু আত্মহত্যা করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। সে একই গ্রামের মো. হাসান আলীর মেয়ে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, মৃত মোসা. আখি খাতুন সন্ধ্যার যে কোন সময় সবার অগোচরে বসত বাড়ির মাটির দোতলা উঠে ঘরের তীরের সাথে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
পরে রাত ৮টার দিকে পরিবারের লোকজন দোতালায় উঠে দেখে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরিবার সূত্রে জানা যায়, সে বেশ কিছু দিন যাবত মানসিক অসুস্থতায় ভুগছিল। এ বিষয়ে গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
