নীলফামারীতে গাঁজাসহ মা-ছেলে গ্রেফতার
মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম
ছবি: কাগজ প্রতিবেদক
নীলফামারীর সৈয়দপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৫.৭ কেজি গাঁজাসহ দুই ব্যাবসায়ী মা ও ছেলেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩, সিপিসি-২ নীলফামারীর একটি অভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন, সৈয়দপুর থানাধীন সৈয়দপুর পৌরসভার কয়াগোলাহাট পশ্চিমপাড়া এলাকার মো. জহির উদ্দিনের ছেলে সুজন ইসলাম (২২) ও জহির উদ্দিনের স্ত্রী ছবিনুর বেগম(৪৮)। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৫.৭ কেজি মাদকদ্রব্য (গাঁজা)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-১৩ এর সিপিসি-২ নীলফামারী সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র্যাব।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ অনুযায়ী প্রযোজ্য ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত ব্যাক্তিদের ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
