×

আন্তর্জাতিক

নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ পিএম

নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল

ছবি : সংগৃহীত

রাজনৈতিক অনিশ্চয়তা ও নির্বাচনের ফল নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরাইল। দেশটির বেন শেমেন বনে ছড়িয়ে পড়া আগুনের কারণে গুরুত্বপূর্ণ তিনটি মহাসড়ক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে রাজধানী জেরুজালেম ও প্রধান বাণিজ্যিক শহর তেল আবিবের মধ্যে যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

আগুনের কারণে রুট ১, রুট ৬ ও রুট ৪৪৪ মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। বিশেষ করে জেরুজালেম ও তেল আবিবকে সংযুক্ত করা রুট ১ বন্ধ হয়ে যাওয়ায় শহর ছাড়তে চাওয়া হাজার হাজার যানবাহন আটকা পড়ে। ফলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়।

এর আগে গত আগস্টেও একই অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছিল। সে সময়ও আগুনের কারণে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এদিকে দাবানলের পাশাপাশি দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তাও অব্যাহত রয়েছে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের প্রাথমিক ফলাফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনো একক দল বা জোট নিশ্চিত করতে পারেনি।

ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের ধারাবাহিকতা বজায় থাকবে, নাকি বিরোধী পক্ষ নতুন সরকার গঠন করবে—তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১২০ আসনের নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য দলগুলোর মধ্যে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরে দর-কষাকষি চলতে পারে। এর ফলে সরকার গঠনের প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

ডিসেম্বরে হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা

ডিসেম্বরে হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা

আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App