×

রংপুর

শিক্ষক নিয়োগে অনিয়ম সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম

শিক্ষক নিয়োগে অনিয়ম সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

শিক্ষক নিয়োগে কোনো ধরনের অনিয়ম বা দুর্বলতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, শিক্ষক নিয়োগে কোনো অনিয়ম বা দুর্বলতা গ্রহণযোগ্য হবে না। যদি কোনো দুর্বলতা থেকেও থাকে, তা তিনি কঠোরভাবে পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনে তা যাচাই-বাছাই করা হবে। কোনোভাবেই মেধাবী প্রার্থীদের বঞ্চিত করা যাবে না।

তিনি আরও বলেন, অতীতে যদি কোনো অনিয়ম ঘটে থাকে, সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী জোর দিয়ে বলেন, শিক্ষক অবশ্যই মেধাবী হতে হবে, এর কোনো বিকল্প নেই।

শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, সরকার বাজেটের সীমাবদ্ধতার কথা স্বীকার করলেও বাস্তবতা বিবেচনায় শিক্ষা খাতে সংস্কার ও উন্নয়ন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এনামুল্লাহসহ স্থানীয় সংসদ সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন বাণিজ্যচুক্তি দীর্ঘমেয়াদে স্বার্থবিরোধী: আনু মুহাম্মদ

মার্কিন বাণিজ্যচুক্তি দীর্ঘমেয়াদে স্বার্থবিরোধী: আনু মুহাম্মদ

রাশেদ প্রধানের পিএসের মুক্তির দাবি জামায়াতের

রাশেদ প্রধানের পিএসের মুক্তির দাবি জামায়াতের

 লেবাননে হামলা, বিশ্ব নিরাপত্তায় ‘সরাসরি হুমকি’

লেবাননে হামলা, বিশ্ব নিরাপত্তায় ‘সরাসরি হুমকি’

প্রবাসে আটকে থাকা বাংলাদেশীদের ফিরিয়ে আনা হচ্ছে

আরিফুল হক চৌধুরী প্রবাসে আটকে থাকা বাংলাদেশীদের ফিরিয়ে আনা হচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App