×

রংপুর

পুশইনের চেষ্টা

পঞ্চগড় সীমান্তে উত্তেজনা, জিরো লাইনে ১০ নারী-পুরুষ

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:২০ পিএম

পঞ্চগড় সীমান্তে উত্তেজনা, জিরো লাইনে ১০ নারী-পুরুষ

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি-প্রধানপাড়া সীমান্ত দিয়ে ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে তারা ভারতের অভ্যন্তরে শূন্যরেখার কাছে অবস্থান করছেন।

শুক্রবার (৫ জুন) ভোর রাতে নীলফামারী ব্যাটালিয়নের ৫৬ বিজিবির বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫৮/৫-এর নিকট ভারতের প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফের ৯৩ টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় ভারতীয় সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশের দিকে পাঠানো হয়। তবে বিজিবির একটি টহলদল তাৎক্ষণিকভাবে বাধা দিলে বিএসএফ সদস্যরা তাদের নিয়ে ভারতের অভ্যন্তরে সরে যায়। বর্তমানে ওই ১০ জন ব্যক্তি ভারতীয় অংশে, শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ দূরে অবস্থান করছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তের উভয় পাশে বিজিবি ও বিএসএফ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে।

এদিকে অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে জেলার সব সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করেছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় সচেতনতামূলক প্রচারণা ও উঠান বৈঠকও করা হচ্ছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবির বাধার ফলে পুশইনের শিকার ১০ জন বর্তমানে ভারতের শূন্যরেখায় অবস্থান করছেন। অনুপ্রবেশ ও পুশইন রোধে সীমান্তে আমাদের টহল ও নজরদারি জোরদার রয়েছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App