×

রংপুর

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগে তদন্ত কমিটি

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৯:০৭ পিএম

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগে তদন্ত কমিটি

ছবি: ভোরের কাগজ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেড বাবু)–এর বিরুদ্ধে অবৈধভাবে সরকারি জমি দখলের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেড বাবু) কর্তৃক সরকারি জমি দখল ও সরকারি অর্থ অপব্যবহারের বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়ে।

এর ফলে, গত ১ জুন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে অভিযোগের বিষয়ে জেলা প্রশাসকের সুস্পষ্ট মতামতসহ পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন চাওয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে সরকারি খাসজমি দখল ও সরকারি অর্থ ব্যবহারের অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান।

তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নীলফামারীকে আহ্বায়ক এবং রেভিনিউ ডেপুটি কালেক্টরকে সদস্যসচিব করে গঠিত কমিটিতে কিশোরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি), থানার ওসি ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারকে সদস্য করা হয়।

আদেশে বলা হয়েছে, কমিটিকে সরেজমিন তদন্ত, সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা এবং মতামতসহ জরুরি ভিত্তিতে প্রতিবেদন দাখিল করতে হবে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেড বাবু)–এর সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে সব অবৈধ দখল উচ্ছেদ করে কিশোরগঞ্জ বাজারকে পরিচ্ছন্ন বাজার রাখতে প্রশাসনের কাছে জোর দাবি করছেন স্থানীয়রা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, আহত ১৪

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, আহত ১৪

বেনজীরের জামিন নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনজীরের জামিন নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App