×

রংপুর

পানিসম্পদ প্রতিমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীরাও সমান সুযোগ পাবেন

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম

সনাতন ধর্মাবলম্বীরাও সমান সুযোগ পাবেন

ছবি: সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, একজন মুসলমান এ দেশে যতটুকু সুযোগ-সুবিধা পাবেন, ঠিক ততটুকুই সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মের মানুষও পাবেন। আমরা সব ধর্মের মানুষকে সম্মান করি এবং ধারণ করি। বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় সব ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চায়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পঞ্চগড়ের জালাসী চানপাড়া মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার” এই স্লোগানকে সামনে রেখেই সরকার দল-মতনির্বিশেষে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তুলতে চায়।

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠানে অনেক মুসলিম ভাইও অংশ নিয়েছেন। বাংলাদেশের চিরায়ত সম্প্রীতির সংস্কৃতিতে যেন কোনো ধর্মান্ধ বা জঙ্গিগোষ্ঠী বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

রাধাগোবিন্দ নামহট্ট মন্দিরের সভাপতি দেবানন্দ দামোদার দীনবন্ধুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল্লাহ রণিক, শ্রীমৎ ভক্তিবিনয় স্বামী মহারাজসহ সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার নারী-পুরুষ।

পরে চানপাড়া মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রথযাত্রা বের করা হয়। এর আগে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জ উপজেলা মন্দির এবং বোদা উপজেলার সিপাইপাড়া সন্ন্যাসী মন্দিরে আয়োজিত রথযাত্রা উৎসবেও যোগ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App