×

রংপুর

পেট্রোল ঢেলে সাবেক স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০১:৫৭ পিএম

পেট্রোল ঢেলে সাবেক স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

ছবি: সংগৃহীত

ডিভোর্সের জের ধরে দিনাজপুরের বিরলে সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করেছেন সাবেক স্বামী। ঘটনার পরপরই অভিযুক্ত মাহবুবুর রহমানকে (৫০) আটক করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টায় উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। সুমাইয়া আক্তার শ্যামলীর সাত বছর বয়সের একটি ছেলে ও চার বছর বয়সের একটি মেয়ে রয়েছে।

আটক মাহবুবুর রহমান রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি মৃত সফি উদ্দীনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমান ও সুমাইয়া আক্তার শ্যামলীর বিচ্ছেদ ঘটে। শনিবার রাতে শ্যামলীর বাবার বাড়িতে জোর করে ঢুকে পড়েন মাহবুবুর। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে তিনি শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন।

শ্যামলীর চিৎকার শুনে পরিবারের লোকজন ও আশেপাশের বাসিন্দারা ছুটে এলে অভিযুক্ত মাহবুবুর দ্রুত চম্পট দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ শ্যামলীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে রংপুর নেওয়ার পথেই তিনি প্রাণ হারান। পরে রাত ৪টার দিকে তাঁকে পুনরায় দিনাজপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক চূড়ান্তভাবে মৃত ঘোষণা করেন।

মেয়ের নানী মোমিনা বলেন, ‘প্রথমে ছুরি দিয়ে আমার নাতনিকে মারার চেষ্টা করেছিল। এতে ব্যর্থ হয়ে পরে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ‘হামলাকারী একজন। আমরা তাকে আটক করেছি। নিহতের বড় ভাই থানায় এলে এ ঘটনায় মামলা নেওয়া হবে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

নূরুল ইসলাম বুলবুল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App