×

রংপুর

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ

সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম

সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে

ছবি: ভোরের কাগজ

শিক্ষার্থীদের ক্যারিয়ারে সফল হওয়ার আগে একজন ভালো ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা অডিটোরিয়ামে ছাত্রদল উপজেলা ও পৌর শাখা আয়োজিত ২০২৬ সালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বলেন, শুধু ভালো জিপিএ বা ডিগ্রি অর্জন করলেই জীবন সফল হয় না। দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হলে সবার আগে সৎ, দেশপ্রেমিক ও মানবিক গুণসম্পন্ন ভালো মানুষ হতে হবে। তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে, তাই এখন থেকেই নিজেদের সেই যোগ্যতায় গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: নারীর সঙ্গে বিএনপি নেতার হোটেলে ‘রাতযাপন’, ছবি ভাইরাল

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল প্রধান রিয়েলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুল ইমন প্রমুখ।

পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এ সময় মামুনুর রশীদ জীবনের সঞ্চালনায় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ সোয়েল রানা, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ সহ বোদা উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App