×

রংপুর

পঞ্চগড়

বিদেশী মিশ্র ফল বাগান করে সাড়া ফেলেছেন এক শিক্ষার্থী, উদ্বুদ্ধ হচ্ছেন অন্যরাও

Icon

আবু রায়হান চৌধুরী, পঞ্চগড়

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

বিদেশী মিশ্র ফল বাগান করে সাড়া ফেলেছেন এক শিক্ষার্থী, উদ্বুদ্ধ হচ্ছেন অন্যরাও

ছবি: ভোরের কাগজ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সর্দার পাড়ার গ্রামের শিক্ষক দম্পতির ছেলে বিদেশী মিশ্র ফল বাগানে জেলার প্রথম তরুণ উদ্দ্যোগী রাকিবুল হামীম। সে ঢাকা কমার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। পড়ালেখার পাশাপশি চাকুরীর পিছনে না ছুটে- এই বয়সেই নিজ গ্রামের বাড়ির পাশে গড়ে তুলেছেন বিদেশী মিশ্র ফল বাগান। সে ব্যাতিক্রমী মিশ্র ফলের বাগান করে সাড়া ফেলেছেন এলাকায়।

প্রথমে সখের বসে ফল গাছ লাগালেও বর্তমান সারে তিন একর জমিতে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইতালি, জাপান, ভিয়েতনাম, ইরান,ভারত, রাশিয়া সহ ১৪টি দেশের ২০ জাতের পুষ্টি সমৃদ্ধ ফল গাছ রয়েছে। মৌসুমি ফল অনুযায়ী তার বাগানে এখন শোভা,বাড়াচ্ছে কমলা, মাল্টা, আঙ্গুর, আপেল, চায়না লেবু, পেয়ারা,কতবেল, জাম্বুরা। তার আগ্রহ আর অনুপ্রেরনায় বিভিন্ন ধরনের ফলবাগান করে এখন সাফল্যের মুখ দেখছেন তরুন এই উদ্দ্যোগতা।

কেবল ফলই নয়, আগ্রহী নতুন উদ্দ্যোগতাদের জন্য প্রস্তুত করে রখেছে বিভিন্ন জাতের বিদেশী ফলের চারা। হামীমের মিশ্র বাগান দেখতে আশ পাশের এলাকা থেকে প্রতিদিন ভিড় করছেন অনেকেই। পড়ালেখার পাশাপাশি বেকারত্ব দুর করতে হামীমের কাছ থেকে চারা সংগ্রহ ও পরামর্শ নিয়ে যাচ্ছেন অনেক শিক্ষিত বেকার যুবক ও কৃষক।

ছবি: ভোরের কাগজ

প্রতিদিন কাজ করে প্রায় ২০ জন শ্রমিক।  ৫-৭ শ টাকা মুজুরী পেয়ে চলে তাদের সংসার। ঢাকাসহ বিভিন্ন জায়গার ফল ব্যবসায়ীরা আসছেন তার ফল বাগানে। খেয়ে দেখে দামদর করে ফল ক্রয়করে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।

এখানেই থেমে থাকতে চাননা রাকিবুল হামীম, কৃষি উদ্যোক্তা। করতে চান আরো বড় আকারে ফলের চাষ। বিদেশ থেকে ফল আমদানী নয়, নিজ দেশে বিদেশী ফল উৎপাদন করে দেশের চাহিদা পুরণ হবে এমন লক্ষ সরকারী পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন এই উদ্দ্যোগতা।

উপজেলা কৃষি বিভাগের কৃষি কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেম,  কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় সে বিদেশী মিশ্র ফল বাগান করে একজন ক্ষুদ্র উদ্দ্যেগতা হিসেবে নিজেকে গড়ে তুলেছেন, চাকরীর পিছে না ছুটে ফল বাগান করে অদূর ভবিষ্যতে সাফল্যের মুখ দেখতে পাবেন। সেই সাথে আগ্রহী উদ্দ্যোগতাদের কৃষি বিভাগ থেকে সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশী মিশ্র ফল বাগান করে সাড়া ফেলেছেন এক শিক্ষার্থী, উদ্বুদ্ধ হচ্ছেন অন্যরাও

পঞ্চগড় বিদেশী মিশ্র ফল বাগান করে সাড়া ফেলেছেন এক শিক্ষার্থী, উদ্বুদ্ধ হচ্ছেন অন্যরাও

আখাউড়ায় ২৩৮ টন আমন ধান কিনবে সরকার, কেজি ৩৫ টাকা

আখাউড়ায় ২৩৮ টন আমন ধান কিনবে সরকার, কেজি ৩৫ টাকা

রোনালদোর রেকর্ড ভাঙা কখনোই সম্ভব নয়: মার্তিনেজ

রোনালদোর রেকর্ড ভাঙা কখনোই সম্ভব নয়: মার্তিনেজ

গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিং সেবা, এজেন্ট পয়েন্টে তালা

গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিং সেবা, এজেন্ট পয়েন্টে তালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App