আগামী বছর ৭০ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় যাবে
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২৪, ০৮:৪৬ পিএম
ছবি: ভোরের কাগজ
বিভিন্ন হজ এজেন্সির অবহেলা অনিয়মের কারণে বাংলাদেশি হাজীরা নান দুর্ভোগের শিকার হন। এর থেকে মুক্তির জন্য প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ধর্ম মন্ত্রণালয় আগামী হজ মৌসুমে ৭০ ভাগ হাজীদের সরকারি ব্যবস্থাপনায় হজে আনা হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুঃ হামিদ জমাদ্দার।
রবিবার (৯ জুন) মক্কা শরীফের মিস ফালা বাংলাদেশ হজ মিশনের কার্যালয়ে সরকারি ব্যবস্থাপনায় আসা সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সময় এ কথা জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশ এ বছর হজ মৌসুমে এজেন্সিদের অনিময়ের কারণে হাজীদের অসুবিধে ভোগান্তির কথা চিন্তা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী হজ মৌসুম থেকে সরকারিভাবে হাজীদের সৌদি আরব আনা হবে। বিভিন্ন দেশে সরকারি ব্যবস্থাপনায় শতভাগ হাজীদের সৌদি আরব পটাচ্ছে। আমরাও তাই করব।
আরো পড়ুন: সৌদি পৌঁছেছেন ৭৬ হাজার ৩২৫ হজযাত্রী, মৃত্যু ১২
তিনি বলেন, বেসরকারিভাবে যারা হজে এসেছেন তাদের বিষয়ে মক্কা হজ মিশন খোঁজখবর রাখছেন। আগামী বছর থেকে হাজীদে খরচ কমানো যায় কি না এ বিষয়ে আলোচনা চলছে। তিনি সচিব বিমানের টিকিটের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন বলেন, বিদেশি এয়ারলাইন্স বিমানে সুযোগ করে দেয়ার জন্য বিমানের ব্যবস্থাপনায় অবেলা রয়েছে সেটাও তারা দেখছেন। কোটা ভিত্তিক তুলে দিতে পারলে ওপেন টেন্ডারের মাধ্যমে হাজীদের কম বিমান ভাড়ায় নিয়া আসা যেত।
এপর্যন্ত বাংলাদেশ থেকে ৮০ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন বাকিরা আগামী ১২ তারিখের ভিতরে সৌদি আরবে পৌঁছেবেন।
ধর্ম সচিব জানান, গাজীপুর ট্রাভেলসের মালিক লুৎফর রহমান ফারুকী ৬৮২ জন হাজীদের টাকা মেরে পালিয়ে গেছে, আমরা তাদের সৌদি আরব হজ করা ব্যবস্থা করেছি।
আগামী হজমৌসুমে হাজীদের হারাম শরীফে নামাজের সুবিধা জন্য এবং খরচ কমাবার জন্য আজিজিয়া এলাকায় একই জায়গায় সকল হাজীদের রেখে বাসযোগে নামাজ তওয়াফ করার ব্যবস্থা করা হবে।
