×

ধর্ম

মাহফিলে ‘তুমি’ সম্বোধনের কার‌ণ নিয়ে যা বললেন আজহারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:৩৪ পিএম

মাহফিলে ‘তুমি’ সম্বোধনের কার‌ণ নিয়ে যা বললেন আজহারী

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীর এমসি কলেজ মাঠে জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর মাহফিলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে শনিবার (মাহফিলের রাত) রাত থেকেই। আলোচনায় আজহারীর ‘তুমি’ সম্বোধনের বিষয়টিও ছিল।

তিনি বেশ কয়েকবার তুমি বলে সম্বোধন করেছিলেন। শেষ মুহূর্তে বলেছিলেন, আমাকে ২ মিনিট সময় দাও, শেষ করে দেব। এতেও পরিস্থিতি স্বাভাবিক না হলে তিনি বলেন, ‘সিলেট আজকে যা করলা মনে থাকবে।’

আজহারীর ‘তুমি’ সম্বোধন নিয়ে অনেকেই সমালোচনা করেছেন গত দুদিন। এবার ‘তুমি’ সম্বোধনের কারণ নিয়ে মুখ খুলেছেন আজহারী নিজেই।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেছেন, “আমি মাহফিলগুলোতে সাধারণত শ্রোতাদেরকে ‘আপনি’ বলে সম্বোধন করি। মাঝে মাঝে কিশোর ও তরুণ শ্রোতাদের ‘তুমি’ বলে এড্রেস করি। কখনো ঢালাওভাবে ‘তুমি’ সম্বোধন করি না।”

তিনি আরো বলেন, ‘একটা সময় ছিল যখন মাহফিলগুলোতে বেশির ভাগ শ্রোতা ছিলেন বয়স্করা। পঞ্চাশ কিংবা ষাটোর্ধ্ব মুরুব্বিরা। আলহামদুলিল্লাহ, সময় বদলেছে। এখন মাঠে জেন-জি দেরকে আমরা শ্রোতা হিসেবে পাচ্ছি। তরুণ প্রজন্মের এই ছেলেগুলো আপনির চেয়ে তুমি বললেই বেশি উৎফুল্ল হয়। আর তুমি বলে আমিও সহজেই তাদের সাথে কানেক্ট করতে পারি।’

পোস্টের শেষে তিনি বলেন, “মূলত ওদেরকে বেশি আপন করে নিতেই, স্নেহভরে এই ‘তুমি’ সম্বোধন। আপনি-তুমির মিশেলে চলুক না আমাদের ভাবের এই আদান প্রদান।”

প্রসঙ্গত, শনিবার (১১ জানুয়ারি) জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে সিলেটের এমসি কলেজ মাঠে জড়ো হয়েছিলেন লক্ষাধিক শ্রোতা। বিপুল সমাগমের কারণে মাহফিল পরিচালনায় বেগ পেতে হয় মিজানুর রহমান আজহারীকে।

মঞ্চের ঠিক সামনের সারিতে উপস্থিত শ্রোতাদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। বেশ কয়েকবার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে ব্যর্থ হন মাওলানা আজহারী। শেষ পর্যন্ত মোনাজাতের মাধ্যমে মাহফিল সংক্ষিপ্ত করেন।

মোনাজাত শুরুর আগে অনেকটা বিরক্তির সুরেই মিজানুর রহমান আজহারী বলে ওঠেন, ‘সিলেট আজকে কী করছো এটা মনে থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App