×

ধর্ম

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পিএম

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

ছবি : সংগৃহীত

ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের অন্যতম হজ। শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানের ওপর জীবনে একবার হজ পালন করা ফরজ। সামর্থ্য থাকা সত্ত্বেও এ ফরজ ইবাদত পালনে অবহেলা করা গুরুতর অপরাধ।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসলমান পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কায় সমবেত হন। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা উচ্চারণ করেন- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’।

হজ পালনের প্রস্তুতি হিসেবে অনেকে দীর্ঘ সময় ধরে অর্থ সঞ্চয় করেন। এ টাকা নেসাব পরিমাণ হলে এবং এক বছর পূর্ণ হলে এর ওপর যাকাত দিতে হবে কি না, তা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। একইভাবে হজের খরচ হিসেবে কোনো এজেন্সিকে টাকা পরিশোধ করে দেওয়ার পর ওই অর্থের যাকাত আদায়ের দায়িত্ব হজযাত্রীর থাকবে কি না, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়।

এ বিষয়ে ইসলামের বিধান

হজের খরচ ও এজেন্সির ফি হিসেবে যে অর্থ হজযাত্রী ইতোমধ্যে এজেন্সিকে পরিশোধ করে দিয়েছেন, সেই অর্থের ওপর তাকে যাকাত দিতে হবে না। কারণ, এ অর্থ এজেন্সিকে দেওয়ার পর তা আর হজযাত্রীর মালিকানাধীন থাকে না। ফলে ওই অর্থের যাকাত আদায়ের দায়িত্বও তার ওপর বর্তায় না।

তবে কেউ যদি ভবিষ্যতে হজ পালনের উদ্দেশ্যে নিজের কাছে অর্থ সঞ্চয় করে রাখেন, তাহলে বিষয়টি ভিন্ন। ওই অর্থ নেসাব পরিমাণ হলে এবং তার ওপর এক বছর অতিবাহিত হলে তাকে সেই অর্থের যাকাত আদায় করতে হবে।

সূত্র: আলজামিউল কাবীর, পৃ. ২৫; খিযানাতুল আকমাল ১/২৬৩; শরহুল জামিইল কাবীর, আত্তাবী ১/৩৪৬-৩৪৮; আলবাহরুর রায়েক ২/২০৩; রদ্দুল মুহতার ২/২৬২।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App