×

রাজস্ব

দেশের রিজার্ভ আরও বাড়ল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম

দেশের রিজার্ভ আরও বাড়ল

ছবি : সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২ জুলাই পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ৩৩ হাজার ১৩ দশমিক ১৯ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে, গত ৩০ জুন দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৭ হাজার ৫৬১ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৯০০ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার।

এদিকে সদ্য সমাপ্ত জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২৮১ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলারের বিনিময় মূল্য ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় ৩৪ হাজার ৬৪১ কোটি টাকার বেশি।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো জরিমানা

স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো জরিমানা

৬৯০ বন্দি এখনো পলাতক, তথ্য নেই ১৬৬ জনের

কারা মহাপরিদর্শক ৬৯০ বন্দি এখনো পলাতক, তথ্য নেই ১৬৬ জনের

শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে জরুরি নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে জরুরি নির্দেশ

পে–স্কেল নিয়ে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গান ভাইরাল

পে–স্কেল নিয়ে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গান ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App